এমনিতেই নিউজিল্যান্ড দলে অভিজ্ঞতার বড় অভাব। আইপিএল আর পিএসএলের কারণে নিউজিল্যান্ডকে এই সিরিজ খেলতে হচ্ছে দ্বিতীয় সারির দল নিয়ে।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক ইশ সোধি। তিনিও খেলছেন না এই সিরিজে। তার বদলে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল টম ল্যাথামের।
প্রথম টি-টোয়েন্টির ঠিক আগে নিউজিল্যান্ড দল পেয়েছে বড় দুঃসংবাদ। চোটের কারণে ল্যাথামও অন্তত প্রথম ম্যাচে খেলতে পারছেন না।
গতকাল ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন ল্যাথাম। তখনই বাধে বিপত্তি। অনুশীলনের সময়ে ডান পায়ের বুড়ো আঙুলে চোট পান তিনি। যার ফলে আজকের ম্যাচে অন্তত খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটারের।
তার বদলে দলের অধিনায়ক বনে গেছেন নিক কেলি। টি-টোয়েন্টিতে দলটিকে নেতৃত্ব দেওয়া ১৩তম ক্রিকেটার বনে গেছেন তিনি।


